News71.com
 Bangladesh
 16 Dec 17, 01:24 AM
 148           
 0
 16 Dec 17, 01:24 AM

মুক্তিযোদ্ধাদের ত্যাগ-বীরত্ব গাথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।। রওশন এরশাদ

মুক্তিযোদ্ধাদের ত্যাগ-বীরত্ব গাথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।। রওশন এরশাদ

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্ব গাথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এবং শ্রেণি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। বিজয়ের এতোকাল পরেও মুক্তিযুদ্ধের লক্ষ্য পরিপূর্ণরূপে এখনও বাস্তবায়িত হয়নি। দলমত নির্বিশেষে তা বাস্তবায়নে বিরোধীদলীয় নেতা দেশবাসীর প্রতি আহ্বান জানান। মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।

 



রওশন এরশাদ আরও বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি তার বহু কাঙ্খিত স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়েছিল। সেই সঙ্গে বিজয়ের আনন্দে মেতে উঠেছিল পুরো বাংলাদেশ। এর ফলে বিশ্বের মানচিত্রে একটি গর্বিত জাতি হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বিরোধীদলীয় নেতা বলেন, বাঙালি জাতি যত দিন বেঁচে থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব ও অহংকার করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন