News71.com
 Bangladesh
 16 Dec 17, 12:15 PM
 174           
 0
 16 Dec 17, 12:15 PM

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ যুদ্ধজয়ের আনন্দ অতুলনীয়। আর সেই বিজয়ের ভেতর দিয়ে যদি অর্জিত হয় জাতীয় স্বাধীনতা,তবে সেই আনন্দ হয়ে ওঠে আরও অপরিসীম। বাঙালির জীবনে আজ সেই আনন্দের দিন। আজ থেকে ৪৬ বছর আগের এই কুয়াশাচ্ছন্ন শীতের দিনে পাকিস্তানি ঘাতক বাহিনী সম্মুখসমরে পরাজিত হয়ে হেঁট মস্তকে দাঁড়িয়ে ছিল বীর বাঙালির কাছে। আজ চিরগৌরবের মহান বিজয় দিবস।

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৬টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে জাতীয় সংসদের পক্ষ থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং সেনা,নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন