
নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবসে অসহায় হতদরিদ্র পরিবারের কাছে সত্যিকার অর্থেই উৎসবমুখর করে দিলেন পুলিশের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক ( এডিশনাল ডিআইজি ) শেখ নাজমুল আলম। রাজধানী ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বামরাবণ আদর্শ গ্রাম, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের মোকদমপাড়া, মোকদমপাড়া আদর্শ গ্রাম, বাছট এবং বৈলতলা গ্রামের দূস্থদের মাঝে উন্নতমানের শীতের কম্বল উপহার হিসেবে পাঠান তিনি।
উল্লেখ্য গত কয়েকদিন আগে স্থানীয় বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা জয়নাল আবেদীনের কাছ থেকে জানতে পারেন ঐ এলাকার অসহায় মানুষগুলো কনকনে শীতে রাতে ভালোভাবে ঘুমাতেই পারেন না।অভাবের কারণে অতি দরিদ্র মানুষগুলো তাদের পরিবারের শিশুদের জন্যে লেপের ব্যবস্থা করতে পারে না। নিদারুণ কষ্টে শিশুদের শীত কাটছে। প্রতি বছরই শীতকাল গরীব অসহায় মানুষের জন্য সিমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। একথা শুনে মাদ্রাসার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ্ মিজানের কাছে কয়েকশ উন্নতমানের শীতের কম্বল অসহায় দরিদ্র এলাকাবাসীর জন্য বিজয় দিবসের উপহার হিসাবে পাঠান অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক শেখ নাজমুল আলম।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং দরিদ্রদের মাঝে উপহার প্রদান অনুষ্ঠান আয়োজন করে বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির যৌথ উদ্যোগে বাছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আলহাজ মোশারফ হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, ছাত্র-যুবক, কিশোর-কিশোরী, শিশু-শিক্ষার্থী।