News71.com
 Bangladesh
 16 Dec 17, 10:02 AM
 163           
 0
 16 Dec 17, 10:02 AM

১৩টি বগি রেখেই ছেড়ে গেল দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন....  

১৩টি বগি রেখেই ছেড়ে গেল দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন....   

নিউজ ডেস্কঃ ১৩টি বগি ফেলে রেখে আন্তঃনগর ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেন ইঞ্জিন ও ১টি বগি নিয়ে ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে ছেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ট্রেনটি দিনাজপুর থেকে ছেড়ে ঢাকার দিকে আসছিল। আজ শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটের সময় ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেন থেকে ১টি মাত্র বগি নিয়ে বিচ্ছিন্ন হওয়া ইঞ্জিন প্রায় ১ কিলোমিটার চলে যায়। পরে ইঞ্জিনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে ফিরে আসে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ফেলে যাওয়া বগির সাথে সংযোগ স্থাপন করে পুনরায় ট্রেনটি ঈশ্বরদী থেকে ঢাকা যায়। এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী বলেন,কোচের কাপলিং ভেঙ্গে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন