News71.com
 Bangladesh
 17 Dec 17, 11:50 AM
 181           
 0
 17 Dec 17, 11:50 AM

আজ আকাশ মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।।

আজ আকাশ মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।।

নিউজ ডেস্কঃ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়,সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হাল্কা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আজ রবিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে। পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন