News71.com
 Bangladesh
 17 Dec 17, 07:06 AM
 230           
 0
 17 Dec 17, 07:06 AM

চলতি বছরে ৯ লাখ ৭৩ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে ।l প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছরে ৯ লাখ ৭৩ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে ।l প্রবাসী কল্যাণমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন,চলতি বছরে মোট ৯ লাখ ৭৩ হাজার বাংলাদেশি কর্মীর বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার মহিলা কর্মীর কর্মসংস্থান হয়েছে। যা এ যাবত কালের সর্বোচ্চ সংখ্যক। এ ছাড়াও শিগগিরই জাপানে প্রশিক্ষণপাপ্ত কর্মীদের পাঠানো হবে। প্রবাসী কল্যাণমন্ত্রীআরো বলেন, জাপান বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করার পর এ ব্যাপারে কিছু দিনের মধ্যে জাপান বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। আজ রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবাসী নারীদের নিরাপত্তার ব্যাপারে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এ ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন রয়েছি। চলতি বছরে বিভিন্ন দেশে ৯ জন প্রবাসী নারীর অভিযোগ পাওয়া গেছে। আমরা এসব সমস্যার দ্রুত সমাধান করেছি। এ বছরে ১০ লাখের অধিক কর্মীর বিদেশে কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা নারী অভিবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষার পাশাপাশি অভিবাসনকে নারীর ক্ষমতায়নে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন