News71.com
 Bangladesh
 18 Dec 17, 05:08 AM
 185           
 0
 18 Dec 17, 05:08 AM

মানি লন্ডারিং মামলায় আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন স্থগিত।।  

মানি লন্ডারিং মামলায় আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন স্থগিত।।   

নিউজ ডেস্কঃ অর্থপাচারের অভিযোগে করা একটি করে মামলায় আপন জুয়েলার্সের তিন মালিককে দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার চেম্বার বিচারপতি মো. ইমান আলী ২১ ডিসেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ দেন। পৃথক তিন মামলায় গত বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ,গুলজার আহমেদ ও আজাদ আহমেদের জামিন দেন। জামিন স্থগিত হয়ে যাওয়ায় কেউই মুক্তি পাচ্ছেন না।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। অন্যদিকে তিন মালিকের পক্ষে ছিলেন আইনজীবী মুন্সি মনিরুজ্জামান। মোতাহার হোসেন বলেন,হাইকোর্টের জামিন ২১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। সেদিন চেম্বার আদালতে আবেদনের শুনানি হবে। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় তাঁরা কেউ মুক্তি পাচ্ছেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন