News71.com
 Bangladesh
 18 Dec 17, 11:04 AM
 214           
 0
 18 Dec 17, 11:04 AM

রাতে ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ।

রাতে ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ।

 

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আজ সোমবার রাত সাড়ে আট থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছেন ঘাট কর্তৃপক্ষ। এ সময় মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রীসহ ৫টি ফেরি আটকা পড়েছে।এতে উভয় ঘাট পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।ফলে প্রচণ্ড কুয়াশা ও শীতের মধ্য চরম দুর্ভোগে পরেছে যাত্রীরা। বিআইডাব্লিউটি আরিচা কার্য়লয়ের বিশেষ সূত্রে জানা যায়, আজ সন্ধার পর থেকে কুয়াশা পড়তে ছিল, রাত সাড়ে আটটার দিকে কুয়াশার কারণে ফগ লাইটে নিকটবর্তী কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে উভয় ঘাটে পারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সাড়ির সৃস্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন