News71.com
 Bangladesh
 19 Dec 17, 06:06 AM
 150           
 0
 19 Dec 17, 06:06 AM

নোয়াখালীতে মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত।।  

নোয়াখালীতে মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত।।   

নিউজ ডেস্কঃ নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি উপজেলা এবং পৌর মহিলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে মহিলা কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টায় চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় চাটখিল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার মেরি ও সোনাইমুড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন। কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

চাটখিল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন আক্তার তামান্না ও সোনাইমুড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মর্জিনা আক্তার জেসমিনের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কোহিনুর খান,যুগ্ম সম্পাদক শিরীন রুখসানা,প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম,শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সোহেলী পারভীন রানু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরিয়ম বিনতে হোসাইন খেয়া,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা,সদস্য কামরুন নাহার রাখি, নোয়াখালী মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা মমিন ও সাধারণ সম্পাদক রেণু চৌধুরী। দিন ব্যাপী মহিলা কর্মী সভায় চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার ১৯টি ইউনিয়ন থেকে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন