News71.com
 Bangladesh
 19 Dec 17, 08:16 AM
 179           
 0
 19 Dec 17, 08:16 AM

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভষণে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য এক কাতারে দাঁড়িয়েছিল ।। বাণিজ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভষণে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য এক কাতারে দাঁড়িয়েছিল ।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য এক কাতারে দাঁড় করিয়েছিল।আজ মঙ্গলবার ঢাকায় সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন আয়োজিত স্বর্ণ-কিশোরী জাতীয় কনভেনশন-২০১৭ এর এক পর্বের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির অধিকার আদায়ের জন্য জীবনের বহুদিন জেলে কাটিয়েছেন। জেল-জুলুম তাঁকে দাবিয়ে রাখতে পারেনি। ১৯৪৮ সাল থেকেই পরিকল্পিত ভাবেই তিনি দেশের স্বাধীনতার জন্য ধীরে ধীরে জাতিকে এগিয়ে নিয়ে গেছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাঙ্গালী জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু বার বার মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। মৃত্যু ভয়ে তিনি থেমে থাকেননি, বাঙ্গালী জাতির মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সফলভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, শেখ হাসিনা দেশবাসীকে দু‘টি প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। একটি হলো ডিজিটাল বাংলাদেশ, অপরটি দেশকে বিশে^ মধ্য আয়ের দেশে হিসেবে গড়ে তোলা।আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্য আয়ের দেশ। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব।শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, তিনি এখন বিশ্বনেতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন