News71.com
 Bangladesh
 20 Dec 17, 09:15 AM
 206           
 0
 20 Dec 17, 09:15 AM

ঘন কুয়াশায় ঢাকায় বিমান চলাচল সাময়িক বন্ধ।।

ঘন কুয়াশায় ঢাকায় বিমান চলাচল সাময়িক বন্ধ।।


নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবাত রাত ১২টার পর থেকে একাধিক ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়। এতে করে কয়েকটি এয়ারলাইন্সের যাত্রীদের হোটেলে রাখা হয়েছে এবং বাকীরা বিমানবন্দরেই অপেক্ষা করছেন বলে জানা গেছে।

আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের মোট ১১টি ফ্লাইট ডিলে হয়েছে। যার মধ্যে জেদ্দা থেকে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি কলকাতায় অবতরণ করেছে। এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১টায় অবতরণ করার কথা ছিল। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৯৬ ফ্লাইটটি উড্ডয়ন করেনি। একইভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ঢাকা ছাড়ার কথা ছিল এমন ৮টি বিমান উড্ডয়ন করতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন