News71.com
 Bangladesh
 21 Dec 17, 12:08 PM
 151           
 0
 21 Dec 17, 12:08 PM

ঢাকায় ওআইসির সম্মেলনে আগতদের জন্য ৩০টি দামি গাড়ি ক্রয়ের প্রস্তাব অনুমোদন।।

ঢাকায় ওআইসির সম্মেলনে আগতদের জন্য ৩০টি দামি গাড়ি ক্রয়ের প্রস্তাব অনুমোদন।।

 

নিউজ ডেস্কঃ আগামী বছর মে মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনে আসা অতিথিদের যাতায়াতের জন্য ৩০টি মার্সিডিজ-বেঞ্জ (এস ক্লাস)/বিএমডব্লিউ-৭ সিরিজের গাড়ি আমদানি করছে সরকার। গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। সম্মেলনে ব্যবহারের পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এসব গাড়ি ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত ভিভিআইপি অতিথিদের ব্যবহারের জন্য পাঁচটি গাড়ি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অবশিষ্ট গাড়িগুলো সরকারি পরিবহন পুলে হস্তান্তর করা হবে বলে প্রকল্পের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত গাড়িগুলো বিশেষভাবে রাষ্ট্রীয় প্রোটকল ও সরকারি প্রয়োজনে ব্যবহার করা হবে সেজন্য গাড়িগুলো ক্রয়ে শুল্ক অব্যাহতির সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবনায় বলা হয়,২০১৭-১৮ অর্থবছরে সরকারি যানবাহন অধিদফতরের অনুকূলে সংশ্লিষ্ট কোডে বরাদ্দ করা অর্থে গাড়িগুলো আমদানি করা যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন