News71.com
 Bangladesh
 21 Dec 17, 12:13 PM
 254           
 0
 21 Dec 17, 12:13 PM

কলকাতায় ৩০তম ট্রেড ফেয়ারের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

কলকাতায় ৩০তম ট্রেড ফেয়ারের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য ৩০তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারের (আইআইটিএফ) উদ্বোধন করবেন। আগামী শুক্রবার থেকে কলকাতার পার্ক সার্কাসে এ ফেয়ার শুরু হচ্ছে। অনুষ্ঠানে অংশ নিতে শিল্পমন্ত্রী বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সবচেয়ে বড় শিল্প ও বাণিজ্য মেলা।১৮৮৭ সালে প্রতিষ্ঠিত ভারতের প্রাচীন শিল্প ও বণিক সংগঠন দ্যা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) এ মেলার আয়োজন করে আসছে। ১৯৮৭ সাল থেকে প্রতিবছরই এ মেলার আয়োজন করা হয়।


এবারের মেলায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, থাইল্যান্ড, মিশর, তুরস্ক, ভিয়েতনাম, ঘানা, সিঙ্গাপুর, হংকং ও দুবাইয়ের উদ্যোক্তারা অংশ নেবে। এতে হস্ত ও কুটিরশিল্প, মাঝারি ও বৃহৎ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৭ শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করছে। তারা নিজেদের উৎপাদিত পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করবেন। পাশাপাশি এতে অংশগ্রহণকারী দেশগুলোর ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্যিক আলোচনায় অংশ নেবেন।

Comments

Khokon

2017-12-25 07:49:12 PM


I would like to participate that.

নিচের ঘরে আপনার মতামত দিন