News71.com
 Bangladesh
 21 Dec 17, 01:31 AM
 169           
 0
 21 Dec 17, 01:31 AM

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২।।

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২।।


নিউজ ডেস্কঃ রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে পৃথক সময় এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, বনানী রেলস্টেশনের উত্তর পাশে রেললাইনে পায়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি ট্রেনে নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে ছিলো কাল-লাল রঙয়ের হাফ প্যান্ট ও সাদা শার্ট।

তিনি আরো জানান, মহাখালী আমতলী রেলগেটের উত্তর পাশে রেললাইনে পায়ে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় একটি ট্রেনে কাটা পড়েন অজ্ঞাতপরিচয় এক নারী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার পরনে ছিলো শাড়ি।দু'টি মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন