
নিউজ ডেস্কঃ সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ডিসেম্বরে বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার কলকাতায় তিনি বলেন, ২০১৯-এর জানুয়ারির মধ্যে নতুন নির্বাচন হওয়ার কথা।সব ঠিক থাকলে বিজয়ের মাস ডিসেম্বরেই নির্বাচন করাতে চায় সরকার।কলকাতা সফরের শেষ দিনে সাংবাদিক ও বিশিষ্ট জনেদের সঙ্গে মত বিনিময়ের সময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সময়ে নির্বাচন করাটা সরকারের সাংবিধানিক বাধ্যবাধকতা।২০১৪-এর ২৯ জানুয়ারি এই সরকার কাজ শুরু করেছিল। নিয়ম অনুযায়ী তার তিন মাস আগে নির্বাচন করতে হবে।অর্থাৎ ২০১৮-এর অক্টেবর, নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে কোনো এক সময়ে সাধারণ নির্বাচন করতে হবে।আমরা বিজয়ের মাস ডিসেম্বরকেই বাছব।
ওবায়দুল কাদের বলেন, এ বারের নির্বাচন বাংলাদেশের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ।ভারতের সহযোগিতায় একাত্তরে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকেই তাকে ফের পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে।ডিসেম্বরের বিজয় ভারত ও বাংলাদেশ উভয়েরই।বিজয়ের মাসে নির্বাচন করতে চায় এই সরকার। সেই নির্বাচনে ভারতের মানুষের শুভেচ্ছা চাই।