News71.com
 Bangladesh
 21 Dec 17, 10:51 AM
 168           
 0
 21 Dec 17, 10:51 AM

কোষ্টগার্ডের পেট্রোলকাজে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন জাহাজ।।

কোষ্টগার্ডের পেট্রোলকাজে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন জাহাজ।।


নিউজ ডেস্কঃ বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আরো দুটো জাহাজ। যার একটির নাম প্যাট্রল ভেসেল সিজিএস মনসুর আলী। অন্যটি কামারুজ্জামান। এর আগে তাজ উদ্দীন ও সৈয়দ নজরুল নামের দুটি জাহাজ যুক্ত হয়েছিল। জাতীয় চার নেতার নামে চারটি জাহাজ পেয়ে দেশের সমুদ্র সীমা রক্ষায় আরো একধাপ এগুলো বাংলাদেশ কোস্টগার্ড। জলের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ কোস্টগার্ড এ জাহাজগুলো দিয়ে সমুদ্র সীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

কোস্টগার্ড জানায়,মনসুর আলী ও কামারুজ্জামান নামের দুটি জাহাজই কেনা হয়েছে ইতালি থেকে। গত বছর ২১ জুন ইতালির জেনোভা ড্রাইভে জাহাজ দুটির পরিমার্জিত কার্যক্রম শুরু হয়। গত ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার জাহাজ দুটি বাংলাদেশের মংলায় কোস্টগার্ড জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ইতালি থেকে ২০১৬ সালের ডিসেম্বর মাসে এ ধরনের দুটি ওপিভি সিজিএস সৈয়দ নজরুল এবং তাজউদ্দীন আনা হয়। গত ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী দুটি জাহাজ কমিশনিং করেন। জাহাজ দুটি চট্টগ্রামে রাখা হয়েছে।

কোস্টগার্ড জানায়,চারটি বড় জাহাজ সংযোজনের ফলে বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশের ৯৪ ভাগ আমদানী রপ্তানী সমুদ্র পথেই হয়ে থাকে। বঙ্গোপসাগরের বিশাল খণিজ সম্পদের অপার সম্ভাবনা রয়েছে। সমুদ্র বিজয়ের পর বাংলাদেশ অর্জন করেছে বিশাল সমুদ্র এলাকা। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ‘ব্লু ইকোনমি’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিকীকরণ ও শক্তিশালী করার জন্যই এ জাহাজ দুটি সংযোজিত হয়েছে।

এ ছাড়া নারায়নগঞ্জ ডকইয়ার্ডে নির্মানাধীন ২টি ইনসোর প্যাট্রোল ভেসেল ও দুটি ফাস্ট প্যাট্রোল বোট এবং খুলনা শিপইয়ার্ডে আরো ৩টি প্যাট্রোল ভেসেল,একটি ফ্লোটিং ক্রেন ও ৬টি বড় হাই স্পিডবোট বানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কোস্টগার্ড জানায়,দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে নতুন আসা জাহাজ দুটি ইতালি থেকে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মংলায় কোস্টগার্ড জেটিতে পৌঁছায়। দুটি জাহাজ মিশরের পোর্ট সৈয়দ, সৌদি আরবের জেদ্দা, ওমানের আল-সালালাহ, ভারতের মুম্বাই এবং সর্বশেষ শ্রীলংকার কলম্বো বন্দরে যাত্রা বিরতি ও শুভেচ্ছা সফর করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন