News71.com
 Bangladesh
 21 Dec 17, 11:04 AM
 470           
 0
 21 Dec 17, 11:04 AM

৩০ ডিসেম্বর প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ

৩০ ডিসেম্বর প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ


নিউজ ডেস্কঃ প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।প্রধানমন্ত্রীর সম্মতিতে সমাপনীর ফল প্রকাশে এই দিনটি নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের পরিসংখ্যান তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।এরপর দুপুর ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের সার্বিক দিক তুলে ধরবেন মন্ত্রী। এরপর সারাদেশে ফল প্রকাশ করা হবে।


অন্যদিকে, একই দিনে প্রকাশ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল। সম্প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৩০ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণার কথা জানিয়েছিলেন। ফলে দুটো পরীক্ষার ফলাফলই এবার হবে এক দিনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন