News71.com
 Bangladesh
 22 Dec 17, 12:06 PM
 155           
 0
 22 Dec 17, 12:06 PM

এখন থেকে বাংলাদেশে থাই ভিসা-প্রক্রিয়া করবে দুইটি প্রতিষ্ঠান।।

এখন থেকে বাংলাদেশে থাই ভিসা-প্রক্রিয়া করবে দুইটি প্রতিষ্ঠান।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নাগরিকদের থাই ভিসা-প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে এখন থেকে দুটি প্রতিষ্ঠান থাই ভিসা-প্রক্রিয়া করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান,আগে ভিএফএস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে থাই ভিসা দেওয়া হতো। ডিসেম্বর থেকে সাইমন ওভারসিজ লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠানও থাই ভিসা-প্রক্রিয়া শুরু করেছে। এর ফলে সহজে ও দ্রুত থাই ভিসা পাওয়া যাবে বলে আশা করছেন ওই কর্মকর্তা। ভিএফএস ও সাইমন দুটি প্রতিষ্ঠানেরই ঢাকা,চট্টগ্রাম ও সিলেটে দপ্তর আছে এবং সেখানে পাসপোর্ট জমা দেওয়া যাবে। ওই কর্মকর্তা জানান, পর্যটন, চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন কারণে প্রতিবছর এক লাখের বেশি বাংলাদেশি থাইল্যান্ড সফর করেন।

ভিএফএসের ঢাকা দপ্তরের ঠিকানা এজে হাইটস, চ-৭২/১ডি প্রগতি সরণি, উত্তর বাড্ডা। চট্টগ্রামে চেম্বার হাউস, আগ্রাবাদ এবং সিলেটে নির্ভানা ইন, মির্জা জঙ্গল রোড রামের দীঘির পাড়ে ভিএফএসের দপ্তর রয়েছে। সাইমনের ঢাকা দপ্তরের ঠিকানা সাইমন সেন্টার, বাড়ি ৪/এ,রোড ২২,গুলশান। চট্টগ্রাম দপ্তরের ঠিকান আইয়ুব ট্রেড সেন্টার,১২৬৩/বি শেখ মুজিব রোড,আগ্রাবাদ। সিলেটের ঠিকানা-১/এ আনন্দ টাওয়ার,জেল রোড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন