News71.com
 Bangladesh
 23 Dec 17, 07:32 AM
 148           
 0
 23 Dec 17, 07:32 AM

উত্তর আমেরিকার গ্রেটার খুলনা সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠন

উত্তর আমেরিকার গ্রেটার খুলনা সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠন

 

নিউজ ডেস্কঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল গ্রেটার খুলনা সোসাইটি অফ নর্থ আমেরিকা ইউএসএ ইনকের নির্বাচন। ৪ ডিসেম্বর খাবার বাড়ির পালকি সেন্টার হলে সোসাইটির নির্বাচিত নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। সোসাইটির নির্বাচন উপলক্ষে আগেই প্রধান নির্বাচন কমিশনার ডা. মাসুদ রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন শাহ নেওয়াজ, সৈয়দ এনায়েত আলী, শেখ আনসার আলী, পারভীন সুলতানা রত্না, জিয়াউর রহমান লিটু এবং মোস্তফা আল আমিন রাসেল।

খুলনা সোসাইটির নির্বাচিত ২৯ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডা. মাসুদ রহমান। গ্রেটার খুলনা সোসাইটিতে ২০১৮-২০১৯ মেয়াদের জন্য নির্বাচিত ব্যক্তিরা হলেন—সভাপতি মুরারী মোহন দাস; জ্যেষ্ঠ সহসভাপতি ওয়াহিদ কাজী এলিন; সহসভাপতি ইসমত জাহান পলি, শাহজাহান দুলাল, শেখ নওশাদ আকতার, এস এম সিরাজুল ইসলাম ও শেখ হাসান আলী; সাধারণ সম্পাদক সরদার মুনীর হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন; সাংগঠনিক সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম; অর্থ সম্পাদক আনোয়ার হোসেন; ক্রীড়া সম্পাদক খন্দকার মুরাদ হোসেন; প্রচার ও প্রকাশনা সম্পাদক পপি চৌধুরী; মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা চৌধুরী ও আইটি সম্পাদক শেখ আল আমিন।
গ্রেটার খুলনা সোসাইটির কার্যনির্বাহী কমিটি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুকুল ইসলাম, আনসার আলী, সৈয়দ এনায়েত আলী, মোস্তফা আল আমিন রাসেল, শেখ সেকান্দার আলী, শিমুল সাহা, মোসাম্মাৎ লিপি, জামাল উদ্দিন, শেখ নুহুল আলম, শেখ শহিদুল ইসলাম।

গ্রেটার খুলনা সোসাইটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডা. মাসুদ রহমান, জ্যেষ্ঠ উপদেষ্টা শাহ নেওয়াজ। উপদেষ্টা কমিটিতে আরও আছেন আসাদুল ইসলাম,পারভীন সুলতানা রত্না,জিয়াউর রহমান লিটু এবং ফজলে করিম। ৪ ডিসেম্বর ঘোষণা করা হয় আগামী বছরের ১৪ জানুয়ারী গুলশান টেরেসে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হবে। সে লক্ষ্যে অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য শেখ আনসার আলীকে আহ্বায়ক ও মোস্তফা আল আমিন রাসেল ও খন্দকার মুরাদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়। সবশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন