News71.com
 Bangladesh
 25 Dec 17, 05:31 AM
 143           
 0
 25 Dec 17, 05:31 AM

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সুদৃঢ় করতে রাষ্ট্রপতির আহ্বান

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সুদৃঢ় করতে রাষ্ট্রপতির আহ্বান

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও দৃঢ় করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, এ সম্প্রীতি আমাদের আবহমান কালের ঐতিহ্য।এখানে সব ধর্মের মানুষ পারস্পারিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।

বড়দিন উপলক্ষে আজ সোমবার বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি ও তার স্ত্রী বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন