News71.com
 Bangladesh
 26 Dec 17, 12:04 PM
 133           
 0
 26 Dec 17, 12:04 PM

বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে রক্ত দেয়া ভারতীয়দের জন্য গর্বের।। হর্ষবর্ধন শ্রিংলা

বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে রক্ত দেয়া ভারতীয়দের জন্য গর্বের।। হর্ষবর্ধন শ্রিংলা


নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, একাত্তর সালে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যরা একসঙ্গে যুদ্ধ করে রক্ত দিয়েছিল। এটাই সকল ভারতীয়দের জন্য গর্বের।আজ সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শ্রিংলা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ-ভারতের সম্পর্ক অনেক উচ্চতায় পৌঁছেছে। আমাদের এ সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে।


তিনি বলেন, আমরা শান্তি ও সংহতিতে ভালো প্রতিবেশী দেশ হিসেবে সবসময় একে অপরের পাশে থাকব। বর্তমানে ভারত ও বাংলাদেশ পৃথিবীর দ্রুত উন্নয়নশীল দেশের মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে। বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশ চরমপন্থী ধারণাকে দমন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন