News71.com
 Bangladesh
 26 Dec 17, 11:58 AM
 154           
 0
 26 Dec 17, 11:58 AM

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছাল

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছাল

নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারো পিছিয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৫৩ বারের মতো পেছাল। আজ মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।

সাগর-রুনি খুন হওয়ার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যা বের কাছে হস্তান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন