News71.com
 Bangladesh
 26 Dec 17, 05:25 AM
 176           
 0
 26 Dec 17, 05:25 AM

ডিএনসিসি নির্বাচনে কারণে পেছাচ্ছে ঢাকা বোর্ডের এসএসসি ও সমমানের দুই দিনের পরীক্ষা।    

ডিএনসিসি নির্বাচনে কারণে পেছাচ্ছে ঢাকা বোর্ডের এসএসসি ও সমমানের দুই দিনের পরীক্ষা।      

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের জন্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারির মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে পেছাতে বলেছে নির্বাচন কমিশন।এতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও পরীক্ষা নিয়ন্ত্রকও সম্মত হয়েছেন।নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ আজ মঙ্গলবার এক বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন।এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, বাংলাদেশ মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে বৈঠক করেন।

হেলালুদ্দীন আহমেদ বলেন, বোর্ড চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে ডিএনসিসির উপ নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে মার্চ মাসে অনুষ্ঠানের জন্য অনুরোধ করা হয়েছে।এতে তারা সম্মত হয়েছেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি জটিলতা নেই। জটিলতা থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ নির্বাচন করার অনুরোধ করা হতো না।২৪ এবং ২৫ ফেব্রুয়ারি যথাক্রমে এসএসসি’র ভূগোল ও পরিবেশ এবং সঙ্গীত বিষয়ে পরীক্ষা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন