News71.com
 Bangladesh
 26 Dec 17, 05:31 AM
 123           
 0
 26 Dec 17, 05:31 AM

আগামী ২৪ ঘন্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।।

আগামী ২৪ ঘন্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।।

নিউজ ডেস্কঃ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়াও,সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। পাশাপাশি,মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়,আজ মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৪ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়,দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন