News71.com
 Bangladesh
 27 Dec 17, 11:57 AM
 181           
 0
 27 Dec 17, 11:57 AM

সৌদি আরবে পৃথক স্থানে দুই বাংলাদেশির আত্মহত্যা।।

সৌদি আরবে পৃথক স্থানে দুই বাংলাদেশির আত্মহত্যা।।

নিউজ ডেস্কঃ সৌদি আরবের জেদ্দা ও দাম্মামে দুই বাংলাদেশি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় গত শুক্রবার জেদ্দার বালাদ শহরে প্রবাসী ব্যবসায়ী মো. হেলাল উদ্দীন (৩৫) গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন।হেলাল উদ্দীনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার লোহাগড়ার হাতিয়ারপুলের কেরানি পাড়ায়। ১০ বছর ধরে প্রবাস জীবনযাপন করছিলেন তিনি।অন্যদিকে স্থানীয় সময় গত শনিবার একটি পরিত্যক্ত বাড়ির ফ্যানের হুক থেকে গলায় দড়ি ঝুলিয়ে ইকবাল হোসেন (৪৩) আত্মহত্যা করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।মাত্র আটমাস আগে সৌদি আরব আসেন তিনি। অস্বাভাবিক মানসিক চাপ এবং কর্মহীন দিন পার করতে করতে তিনি আত্মহত্যা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন