News71.com
 Bangladesh
 28 Dec 17, 01:15 AM
 211           
 0
 28 Dec 17, 01:15 AM

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য মিরাজ উদ্দিন গ্রেফতার।।

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য মিরাজ উদ্দিন গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ খুলনায় পার্কে ঘুরতে আসা এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মিরাজ উদ্দিন (৩৩) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর একটি হোটেল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ২০ডিসেম্বর সাতক্ষীরা থেকে পাঁচবছরের শিশু কন্যাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে খুলনায় হাসপাতাল পাড়ার মামার বাড়িতে বেড়াতে আসেন এক গৃহবধূ। গত মঙ্গলবার বিকালে ওই গৃহবধূ তার স্বামীর বন্ধু সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মৃত ফেরাজতুল্লাহ গাজীর ছেলে সেলিম হোসেনের সঙ্গে নগরীর মুজগুন্নী পার্কে বেড়াতে যায়। পার্ক থেকে সন্ধ্যার দিকে বের হয়ে ইজিবাইকে ওঠার সময় একটি মোটরসাইকেলে পুলিশ কনস্টেবল মিরাজ উদ্দিন এসে তাদের পথ রোধ করে। এরপর মোবাইল ফোনে ওই গৃহবধূ ও সেলিমের ছবি ধারণ করে তার স্বামীর কাছে পাঠানোর ভয় দেখায়। এ সময় সেলিমের কাছে থাকা ২২শ’টাকা কনস্টেবল মিরাজ নিয়ে নেয়। পরে মিরাজ ওই গৃহবধূকে তার মোটরসাইকেলে নিয়ে গল্লামারীর চৌধুরী আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কনস্টেবল মিরাজ একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনার পর গৃহবধূর সঙ্গে আসা স্বামীর বন্ধু সেলিম খালিশপুর থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ হোটেল কক্ষে এসে কনস্টেবল মিরাজকে আটক ও গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় ওই গৃহবধূ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কনস্টেবল মিরাজের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। আজ বুধবার দুপুরে মিরাজকে আদালতে প্রেরণ করা হয়। কনস্টেবল মিরাজ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। এ ব্যাপারে খালিশপুর থানার ওসি নাসিম খান জানান,মামলার তদন্ত চলছে।তদন্তকালে জড়িত আরও যদি কারও নাম উঠে আসে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন