News71.com
 Bangladesh
 29 Dec 17, 05:21 AM
 180           
 0
 29 Dec 17, 05:21 AM

নতুন বছর হবে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বছর হবে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশ থেকে আগামীতে জঙ্গি ও সন্ত্রাসবাদ অন্ধকারে নিমজ্জিত হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদ চলতি বছরে সফলতার সঙ্গে মোকাবেলা করেছি। আগামী নতুন বছরটি হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত আলোকিত বাংলাদেশ। আজ শুক্রবার জুমার নামাজ পর রাজধানীর মগবাজারস্থ নয়াটোলা, আমবাগানের বায়তুল হাসান জামে মসজিদের দলিল হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সারা দেশের মানুষ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ বুঝে গেছে জঙ্গি ও সন্ত্রাসবাদ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এদেশে জঙ্গিবাদী ষড়যন্ত্র অন্ধকারে নিমজ্জিত হবে তা জনগণ উপলব্ধি করেছে।আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছি। নিরাপত্তায় নিয়োজিত বাহিনী ও গোয়েন্দা বাহিনী অত্যন্ত তৎপর। তাদের লোকবল বৃদ্ধি করা হয়েছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালনে তৎপর রয়েছে। আশা করছি, আগামী বছরটি আরও সুন্দর হবে। আমরা আলোকিত বাংলাদেশ দেখতে পাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন