News71.com
 Bangladesh
 29 Dec 17, 05:59 AM
 229           
 0
 29 Dec 17, 05:59 AM

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তার বদলি।

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তার বদলি।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়েছে।বদলি বা পদায়ন করা ছয় পুলিশ কর্মকর্তা হলেন-দক্ষিণ সুদান মিশন থেকে প্রত্যাগত নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, দারফুর, সুদান মিশন থেকে প্রত্যাগত পুলিশ হেডকোয়ার্টার্সের (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহাকে চট্টগ্রাম সীতাকুন্ডু সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসানকে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবিরকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহা. হাফিজুর রহমানকে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন