News71.com
 Bangladesh
 30 Dec 17, 11:45 AM
 185           
 0
 30 Dec 17, 11:45 AM

ক্র্যাবের সভাপতি আবু সালেহ,সম্পাদক সরোয়ার নির্বাচিত।।

ক্র্যাবের সভাপতি আবু সালেহ,সম্পাদক সরোয়ার নির্বাচিত।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচনে আবারো নয়া দিগন্তের রিপোর্টার আবু সালেহ আকন সভাপতি ও কালের কণ্ঠের সরোয়ার আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া সহ-সভাপতি মাসুম মিজান, যুগ্ম-সম্পাদক এস এম নুরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ আহমেদ,কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন আরিফ, খন্দকার হানিফ রাজা ও মোহাম্মদ জাকারিয়া নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এম বাদশাহ, প্রশিক্ষণ ও গবেষণায় শাহরিয়ার আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দপ্তর সম্পাদক রুদ্র রাসেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন