News71.com
 Bangladesh
 30 Dec 17, 11:46 AM
 192           
 0
 30 Dec 17, 11:46 AM

৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ।।রুহুল কবির রিজভী

৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ।।রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন,আগামী ৫ জানুয়ারি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা কর্মসূচি নিয়েছি। আমরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠিও দিয়েছি। ওইদিন গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। সেই দিবসটিতে সমাবেশ করে আমরা এর প্রতিবাদ জানাব। আজ শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভা থেকে দলের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বেইলি রোডে রোভার গালর্স গাইড হাউজ মিলনায়তনে বিএনপির অঙ্গসংগঠন জাসাস এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে জাসাস শিল্পীরা। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, কবি আবদুল হাই শিকদার, রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, সহসভাপতি বাবুল আহমেদ, ওবায়দুর রহমান চন্দন, সালাহউদ্দিন মোল্লা, জাহাঙ্গীর আলম রিপন, রফিকুল ইসলাম, আহসানউল্লাহ চৌধুরী, মীর সানাউল হক, হাসান চৌধুরী, শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন