
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।আজ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।এর আগে কামাল আবদুল নাসের চৌধুরী এই দায়িত্ব পালন করেন। আজ তার মেয়াদ শেষ হয়। এরপরই দায়িত্ব পেলেন নজিবুর রহমান।মুখ্য সচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমান মর্যাদার। ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী, তারা একই পদমর্যাদার হলেও ক্রম অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের পরে মুখ্য সচিবের নামটি থাকে। এছাড়া একই পদমর্যাদার হলেও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নাম থাকে তাদের পরে।