News71.com
 Bangladesh
 01 Jan 18, 11:15 AM
 176           
 0
 01 Jan 18, 11:15 AM

সুষ্ঠু নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে।।রুহুল কবির রিজভী

সুষ্ঠু নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে।।রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,দেশের মানুষ বিশ্বাস করে একটা অবাধ,সুষ্ঠু নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। মানুষ চায় শেখ হাসিনা পদত্যাগ করবেন এবং নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেবেন। আজ রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘রক্তঝরা মতিহার : মৃত্যুঞ্জয়ী রিজভী আহমেদ, ২২ ডিসেম্বর ৮৪’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোহরের জনসভায় ভোট চেয়েছেন। আপনার ভোট চাওয়ার দরকার কি মাননীয় প্রধানমন্ত্রী? আপনি তো পরশুদিন নির্বাচন করলেন, ভোটাররা নাই, ভোটাররা যাওয়ার আগেই ব্যালট বাক্স ভরে গেছে, নৌকা মার্কায় সিল পড়ে গেছে, আপনার আবার ভোট চাওয়ার দরকার কি? সরকারের মন্ত্রীদের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষামন্ত্রী সহনীয় মাত্রায় দুর্নীতির কথা বলছেন। তাহলে ওবায়দুল কাদের ছাত্রলীগকে বলবেন এই তোমরা সহনীয় মাত্রায় নির্যাতন করো, সন্ত্রাস করো? আর অন্য নেতারা বলতে থাকবেন সহনীয় মাত্রায় দুর্নীতি করো। সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন