
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার। ১৯৮৬ সালের এ দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে দলটি। বছরের প্রথম দিন আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে দলটির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদ।