News71.com
 Bangladesh
 01 Jan 18, 06:26 AM
 189           
 0
 01 Jan 18, 06:26 AM

পর্যায়ক্রমে প্রতিটি জেলা-থানায় মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ করা হচ্ছে।। মোখলেসুর রহমান

পর্যায়ক্রমে প্রতিটি জেলা-থানায় মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ করা হচ্ছে।। মোখলেসুর রহমান

নিউজ ডেস্কঃ নারী পুলিশদের পৃথক আবাসনের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও থানায় মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ করা হচ্ছে। এতে পুলিশে ভর্তির জন্য নারীদের আগ্রহ আরো বাড়বে। আজ সোমবার সকালে শেরপুর পুলিশ লাইনস কম্পাউন্ডে মহিলা পুলিশ ব্যারাক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেছুর রহমান বিপিএম (বার)। এ সময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি,অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোখলেছুর রহমান বলেন,দেশে নারী ও শিশু অধিকার সুরক্ষায় বর্তমান সরকার গুরুত্ব দেওয়ার কারণে দিন দিন পুলিশে মহিলাদের অন্তর্ভুক্তি বাড়ছে। এ জন্য মহিলা পুলিশের আবাসন,প্রশিক্ষণ ও নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সদর সার্কেল মো. আমিনুল ইসলাম জানান,শেরপুর পুলিশ লাইনস চত্বরে তিন কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ভিত্তির ওপর দোতলা মহিলা পুলিশ ব্যারাক ভবন নির্মাণ করা হচ্ছে। প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের ওপর নির্মিত মহিলা ব্যারাক ভবনটি গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢালি কনস্ট্রাকশন ঠিকাদারি কাজ বাস্তবায়ন করছে। পরে অতিরিক্ত আইজিপি নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ ব্যারাক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন