News71.com
 Bangladesh
 01 Jan 18, 07:06 AM
 114           
 0
 01 Jan 18, 07:06 AM

আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে।। শিল্পমন্ত্রী আমু  

আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে।। শিল্পমন্ত্রী আমু   

নিউজ ডেস্কঃ আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রেখে বাস্তবায়নের উদ্যোগ নেন।তিনি বলেন, বিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মুহম্মদ কুদরাত-এ-খুদার প্রণীত শিক্ষানীতিকে প্রধানমন্ত্রী অনুসরণ করেন।এর সঙ্গে বিভিন্ন দেশের শিক্ষানীতিকে এনে বাস্তবায়নের নির্দেশ দেন। এতে অন্যান্য শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষা ব্যবস্থা প্রসারিত হয়েছে।আজ সোমবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।


শিল্পমন্ত্রী বলেন, ১৯৭২ সালের পর দেশ দুস্থ অবস্থায় হলেও বঙ্গবন্ধু ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় অনুমোদন এবং ১ লাখ ৬০ হাজার শিক্ষিত যুবককে শিক্ষকতা পেশায় নিয়োজিত করে কর্মসংস্থান সৃষ্টি করেন। বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর প্রাথমিক শিক্ষা শিক্ষার মেরুদণ্ড। জাতিকে শিক্ষিত করে তুললে উন্নত জাতি গড়া সম্ভব। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে অনুযায়ী উন্নয়নের কাজ করছেন। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শতভাগ বৃত্তি ব্যবস্থা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন