
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশকে বাণিজ্যিকভাবে উন্নয়ন করতে কাজ করছি। পাশাপাশি নতুন পণ্য উৎপাদন ও এসব পণ্যের গুণগত মান যাতে বজায় থাকে সে দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।আজ সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনে আরো এগিয়ে যেতে হবে। আমাদের পণ্যের প্রসার করতে হবে। নতুন নতুন পণ্য উৎপাদসের পাশাপাশি রপ্তানিও বাড়াতে হবে। পাশাপাশি কোন কোন দেশে বাজার আছে তাও খুঁজে বের করতে হবে। তবেই এগিয়ে যাবে আমাদের ব্যবসা-বাণিজ্য। প্রধানমন্ত্রী বলেন, আরও বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। আমরা কারো কাছে হাত পেতে চলবো না। দেশ গড়তে এসেছি, নিজের ভাগ্য গড়তে নয়।প্রধানমন্ত্রিত্ব অল্প সময়ের, এই সময়ে বাংলাদেশের মানুষের ভাগ্য কতটুকু গড়তে পারি সেটাই লক্ষ্য। বিশ্ব দরবারে বাংলাদেশের নাগরিক যাতে মাথা উঁচু করে চলতে পারে সেটাই আমাদের লক্ষ্য।