News71.com
 Bangladesh
 01 Jan 18, 07:26 AM
 131           
 0
 01 Jan 18, 07:26 AM

৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি।  

৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি।   

নিউজ ডেস্কঃ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে আগামী ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি দেবে না পুলিশ। ওইদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে আজ সোমবার আবেদন করেছিল বিএনপি।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, বিএনপি ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে আজকে ১ জানুয়ারি আবেদন করে একটি চিঠি দিয়েছে।কিন্তু একই দিন সমাবেশের অনুমতির জন্য বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির আবেদন পেয়েছি গত ১২ ডিসেম্বর।এক জায়গায় দুইজনকে অনুমতি দেয়া যায় না।তাছাড়া বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টিকে আগেই অনুমতি দেয়া হয়েছে।সে হিসেবে একই দিন সমাবেশ হওয়ায় বিএনপিকে অনুমতি দেয়া সম্ভব নয়। 


ডিসি মারুফ হোসেন আরও বলেন, রোববার বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টিকে অনুমতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।এর আগে সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৫ জানুয়ারিতে সমাবেশের আবেদনের বিষয়টি জানান।২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে এদিন কালো পতাকা মিছিল ও সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন