News71.com
 Bangladesh
 01 Jan 18, 10:25 AM
 216           
 0
 01 Jan 18, 10:25 AM

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।।জনপ্রশাসন প্রতিমন্ত্রী  

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।।জনপ্রশাসন প্রতিমন্ত্রী   

নিউজ ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন,নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। নিজের দেশকে ভালোবাসতে হবে। জাতীয় পতাকার প্রতি জানাতে হবে সম্মান। আজ সোমবার যশোরের কেশবপুর পাবলিক মাঠে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণকালে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসন ও মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ২৪ হাজার ৪ জন ছাত্রছাত্রীদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ৪০৯টি বই এবং মাধ্যমিক পর্যায়ের ৩২ হাজার ১৪২ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪ লাখ ৩ হাজার ৩০০টি বই বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন,১০০ ভাগ শিক্ষিত জনগোষ্ঠী তৈরিতে সরকার কাজ করছে। স্কুলের সব ছাত্রছাত্রী যাতে পড়াশোনার সুযোগ পায় ও গরীব পরিবারের সন্তানরা অর্থাভাবে নতুন বই থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার সবাইকে নতুন বই প্রদান করছে। ইসমাত আরা ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে আরো দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী পরে কেশবপুরের ৮৩ গরীব পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেককে ২ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা প্রদান করেন। এছাড়া শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং নির্মাণ কাজ উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন