News71.com
 Bangladesh
 02 Jan 18, 07:07 AM
 309           
 0
 02 Jan 18, 07:07 AM

চারদিনের সফরে থাইল্যান্ড গেলেন অর্থমন্ত্রী

চারদিনের সফরে থাইল্যান্ড গেলেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চারদিনের সরকারি সফরে আজ থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।আজ এখানে এক তথ্য বিবরণীতে বলা হয়, সফরকালে মুহিত আগামীকাল থাইল্যান্ডের অর্থমন্ত্রী আপিসাক তান্তিভোরাওয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন।অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ও নির্বাহী সহকারি সাবিয়া মুহিত, তার মেয়ে সামিনা মুহিত ও একান্ত সচিব এ এন এম ফয়জুল হক।সফর শেষে অর্থমন্ত্রী আগামী শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন