News71.com
 Bangladesh
 02 Jan 18, 10:12 AM
 214           
 0
 02 Jan 18, 10:12 AM

রাজধানীতে জীবনযাত্রার ব্যয় ৮.৪৪ শতাংশ বেড়েছে।

রাজধানীতে জীবনযাত্রার ব্যয় ৮.৪৪ শতাংশ বেড়েছে।

নিউজ ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য ও সেবার ব্যয় বৃদ্ধি পাওয়ায় রাজধানীতে জীবনযাত্রার ব্যয় ২০১৭ সালে ৮ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।কনজিউমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ কথা জানিয়েছে।ক্যাব সভাপতি গোলাম রহমান আজ এখানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ক্যাব নগরীর ১৫টি কাচাবাজারে ১৪৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ১৪টি ইউটিলিটি সেবা সম্পর্কে তথ্য সংগ্রহ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চিত্র তুলে ধরেছে।

ক্যাব জানায়, ২০১৭ সালে পণ্য ও সেবার মূল্য ৭ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।চালের মূল্য বিশেষ করে মোটা চালের মূল্য বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ, সবজির মূল্য বেড়েছে ২৪ দশমিক ২৮ শতাংশ, তরল দুধ ২০ দশমিক ৩৬ দশমিক এবং গরুর মাংস ১৯ দশমিক ৭২ শতাংশ, পিঁয়াজ ৪০ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। ২০১৭ সালে বাড়ি ভাড়া বেড়েছে ৮ দশমিক ১৪ শতাংশ। তবে ডাল, ডিম, আলু ও রসুনের দাম ২০১৭ সালে কমেছে।দেশীয় মসুর ডালের দাম ৭ দশমিক ৬৭ শতাংশ কমেছে, আমদানিকৃত ডালের দাম ১২ দশমিক ২৪ শতাংশ, ডিম ৬ দশমিক ৪৩ শতাংশ, নারিকেল তেল ৫ দশমিক ৭৮ শতাংশ, আলু ৪ দশমিক ৪৫ শতাংশ এবং রসুনের দাম ৪ দশমিক ৩৬ শতাংশ কমেছে। গত ২০১৭ সালে বিদ্যুতের মূল্য বেড়েছে।সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ উৎপাদন এবং গ্রহক সংখ্যা বিপুল হওয়ায় বিদ্যুৎ সরবরাহে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।২০১৬ সালে রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছিলো ৬ দশমিক ৪৭ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন