
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসাবে পদোন্নতি পেয়েছেন দুই মহাব্যবস্থাপক। তারা হলেন- মো. আজিজুর রহমান এবং এ কে এম ফজলুর রহমান।সম্প্রতি তাদের পদোন্নতি দেয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমানকে গত ১ জানুয়ারি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।একইদিন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমানও নির্বাহী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।