News71.com
 Bangladesh
 03 Jan 18, 12:01 PM
 216           
 0
 03 Jan 18, 12:01 PM

উন্নয়নে অবদান রাখায় ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারে মনোনীত বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।।

উন্নয়নে অবদান রাখায় ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারে মনোনীত বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশের যুবকদের সংগঠিত করে তাদের অর্থনৈতিক ও জীবন মান উন্নয়নে অবদান রাখায় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আজ মঙ্গলবার বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামি ১৫ ফেব্রুয়ারী ভারতের মুম্বাইয়ে এ পুরস্কার প্রদান করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন দেশের ১২০০'র অধিক নেতা এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। ওয়ার্ল্ড এইচআরডি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং করপোরেট ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখে সেইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কারের আওতায় আনা হয়। উল্লেখ্য যে, পাওয়ার এন্ড এনার্জি হ্যাকাথন, আইডিয়া প্রতিযোগিতা, ইন্টার্নশীপ, তরুণ উদ্যোক্তা সৃজন ও উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে অবদান রেখে বাংলাদেশের যুবকদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসব কর্মযজ্ঞের জন্য ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কারের জন্য মনোনীত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন