News71.com
 Bangladesh
 04 Jan 18, 12:02 PM
 150           
 0
 04 Jan 18, 12:02 PM

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণের বার জব্দ।।

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণের বার জব্দ।।

নিউজ ডেস্কঃ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ পিস স্বর্ণের বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ বিকাল পৌন ৫টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। ওসমানী বিমানবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা তপন কান্তি তালুকদার জানান,আজ বুধবার বিকেলে দুবাই থেকে যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে আসে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট। আগে থেকে থাকা গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৬০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের ওজন প্রায় ৭ কেজি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন