News71.com
 Bangladesh
 05 Jan 18, 09:10 AM
 175           
 0
 05 Jan 18, 09:10 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে নন-এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন প্রত্যাহার।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে নন-এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন প্রত্যাহার।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন অনশন চালিয়ে আসা শিক্ষকরা। এমপিওভুক্তির দাবিতে তারা গত ছয় দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করছেন। আন্দোলনরত শিক্ষকদের সংগঠন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান,প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান আজ শুক্রবার বিকালে অনশনস্থলে এসে প্রধানমন্ত্রীর আশ্বাসের বিষয়টি জানান। পরে শিক্ষকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন