
নিউজ ডেস্কঃ হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালাতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ আহ্বান জানান। সভায় ওবায়দুল কাদের বলেন,আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের এ আহ্বান জানাচ্ছি।