News71.com
 Bangladesh
 06 Jan 18, 06:40 AM
 216           
 0
 06 Jan 18, 06:40 AM

নতুন প্রজন্মকে পরিপূর্ণ মানুষ তৈরি আমাদের লক্ষ্য।। শিক্ষামন্ত্রী নাহিদ  

নতুন প্রজন্মকে পরিপূর্ণ মানুষ তৈরি আমাদের লক্ষ্য।। শিক্ষামন্ত্রী নাহিদ   

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে ত্রিশ লাখ মানুষের জীবনের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি,উজ্জ্বল সম্ভবনাময় ২০২১ সালে আমরা মধ্যমায়ের রাষ্ট্রে এবং ২০৪১ মধ্যে আরো উন্নত দেশে পরিণত হবে। তাই আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় মাঠে ২য় স্কাউট ও গার্ল গাইডস সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন,নতুন প্রজন্মকে সেই উন্নত দেশের যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য বিশ্বমানের শিক্ষা,বিশ্বমানের জ্ঞান,বিশ্বমানের প্রযুক্তি এবং তার উপর দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। শুধুমাত্র শিক্ষা,জ্ঞান,প্রযুক্তি বিশ্বমান হলেই চলবে না। আমরা চাই ভালো মানুষ তৈরি করতে। সততা,ন্যায়,জনগণের প্রতি শ্রদ্ধাশীল, দেশের জন্য উজ্জীবিত এক পরিপূর্ণ মানুষ তৈরিই করাই হচ্ছে আমাদের লক্ষ্য।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজার সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী,মোহসিন চৌধুরী, প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, কামাল উদ্দিন আহমেদ, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন