News71.com
 Bangladesh
 07 Jan 18, 02:16 AM
 153           
 0
 07 Jan 18, 02:16 AM

ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩২৯ পুলিশ সদস্য।।

ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩২৯ পুলিশ সদস্য।।

 নিউজ ডেস্কঃ আইন শৃংখলা রক্ষা, জননিরাপত্তা বিধান,জনসেবামূলক কর্মকাণ্ড,মামলার রহস্য উদঘাটন,ভালো পুলিশিং,সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বৃদ্ধিকরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখায় এবার পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩২৯ জন পুলিশ সদস্য। আগামী ১০ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শীল্ড প্যারেড পুরস্কার বিতরণীর শেষে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ ২০১৮ পড়িয়ে দিবেন আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। এ’ ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পাচ্ছেন ৭৭ জন পুলিশ সদস্য,‘বি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ১০৬ জন, ‘সি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ৬৭ জন,‘ডি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ২৩ জন, ‘ই’ ক্যাটাগরিতে পাচ্ছেন ২৮ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ২৮ জন পুলিশ সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন