News71.com
 Bangladesh
 07 Jan 18, 08:48 AM
 195           
 0
 07 Jan 18, 08:48 AM

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।।বাণিজ্যমন্ত্রী

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।।বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন,রংপুর সিটি করপোরেশনের নির্বাচনই প্রমাণ করে নির্বাচন কমিশন (ইসি) দক্ষ ও নিরপেক্ষভাবে কাজ করেছে। যে কারণে বিএনপি লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছে। আজ রবিবার সচিবালয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক মহাপরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,মন্ত্রীদের দফতর পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন পদে দায়িত্ব পাওয়া সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন