
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের সময়ে দেশে সংস্কৃতি,খেলাধুলাসহ অর্থনীতির উন্নতি হয়েছে। অতীতে এতো উন্নয়ন হয়নি। আজ রবিবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে দেশের জেলা পর্যায়ে প্রথম মিনি আর্টিফিশিয়াল টার্ফ (কৃত্রিম ঘাস দিয়ে তৈরি মাঠ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন। তিনি আরো বলেন,জেলা পর্যায়ে প্রথম এই মিনি আর্টিফিশিয়াল টার্ফ তৈরি করা হয়েছে। নীলফামারীতে খেলাধুলার উন্নয়ন সন্তোষজনক। এধারা বজায় থাকলে জেলার ফুটবলের ঐতিহ্য ফেরাতে পারবো। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন বাংলাদেশ ফুটবল ফেডারশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সহসভাপতি মহি উদ্দিন আহমেদ মহি,সহসভাপতি তাবিথ আউয়াল, সদস্য আমিরুল ইসলাম বাবু,মাহফুজা আকতার কিরণ প্রমুখ।