News71.com
 Bangladesh
 08 Jan 18, 11:11 AM
 146           
 0
 08 Jan 18, 11:11 AM

বিটিভির মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।। নতুন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম

বিটিভির মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।। নতুন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম

নিউজ ডেস্কঃ বাংলাদেশ টেলিভিশনের মানোন্নয়নে সকল কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন,এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার দপ্তরে বৈঠককালে এ কথা বলেন। তিনি বলেন, সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিটিভিকে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে জনগণ এর সুফল সম্পর্কে সচেতন হয়। এছাড়াও বিটিভিকে দ্রুত ডিজিটালাইজড করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, উপ-মহাপরিচালক (বার্তা) মোহাম্মদ নাসির উদ্দিন, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সুরৎ কুমার সরকার, প্রধান প্রকৌশলী মো. সোলেমান হক, মহাব্যবস্থাপক মাসুদুল হক, মূখ্য বার্তা সম্পাদক ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন